আইন ও সালিশ কেন্দ্র এবং আইন সহায়তা কেন্দ্র এক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১২ জানুয়ারি কয়েকটি গণমাধ্যমে আইন সহায়তা কেন্দ্রের কর্মচারীদের অসামাজিক কার্যকলাপ-সংক্রান্ত প্রতিবেদনে আসকের নাম ব্যবহার করা হয়েছে। আসক এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।
আসক বলেছে, আইন ও সালিশ কেন্দ্র এবং আইন সহায়তা কেন্দ্র দুটি ভিন্ন সংগঠন। আইন ও সালিশ কেন্দ্রের একমাত্র কার্যালয় ঢাকায় অবস্থিত এবং ওই কার্যালয় ছাড়া বাংলাদেশের কোথাও আসকের কোনো কার্যালয় নেই। গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত সংবাদের ঘটনার সঙ্গে আইন ও সালিশ কেন্দ্রের বা সংগঠনের কোনো কর্মীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বিজ্ঞপ্তি।