আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাসমেলা দেখতে এসে এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রসচিব, দিনাজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছে সংগঠনটি।
আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক (তদন্ত ও তথ্য সংরক্ষণ) নূর খান মুঠোফোনে তাঁদের সংগঠনের লিখিত আবেদনের কথা জানান।