আইন কমিশনের চেয়ারম্যান হলেন এম শাহ আলম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান এম শাহ আলম। গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা আদেশে তাঁকে ওই দায়িত্ব দেওয়া হয়। তিনি আইন কমিশনের সদস্য হিসেবে কাজ করছিলেন।বিচারপতি আবদুর রশিদ ১৯ অক্টোবর কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। সরকারি আদেশে বলা হয়েছে, নতুন চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত শাহ আলম চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাবেন।