আইন করে কোচিং বন্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রেণীকক্ষে শিক্ষকদের পাঠদান নিশ্চিত করতে আইন বা পরিপত্র জারি করে কোচিং-বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম।গতকাল বুধবার রাজধানীর শান্তিনগর প্লাজায় ফোরাম আয়োজিত ‘কোচিং-বাণিজ্য বন্ধ করে ক্লাসে পাঠদান নিশ্চিতকরণ’ শীর্ষক আলোচনা সভায় অভিভাবকেরা এ দাবি করেন। সভায় ফোরামের সদস্যরা বলেন, শ্রেণীকক্ষে শিক্ষকদের পাঠদান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের জবাবদিহি বাধ্যতামূলক ও কোচিং-বাণিজ্য বন্ধ করতে হবে। তাঁরা বলেন, নিয়মবহির্ভূত কাজের জন্য প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনতে হবে। অতিরিক্ত ক্লাসের জন্য সরকারকে ভর্তুকি দিতে হবে। ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির, ফাহিম উদ্দিন আহমেদ, সেলিম উদ্দিন, বাবুল সারেং, শাহ আলম হাওলাদার প্রমুখ।