আইন করে হরতাল বন্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল বন্ধ করার দাবিতে গতকাল সোমবার বিকেল পাঁচটায় ভিক্ষার থালা নিয়ে মানববন্ধন করেছেন রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। আজিজ সুপার মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীদের নবগঠিত মোর্চা ‘দেশ বাঁচাও, পেট বাঁচাও আন্দোলন’ অভিনব এ কর্মসূচি থেকে দেশ ও জনগণের স্বার্থে আইন প্রণয়নের মাধ্যমে হরতাল বন্ধ করার দাবি জানিয়েছে।মানববন্ধনে প্রকাশনা ব্যবসায়ী এবং দেশ বাঁচাও, পেট বাঁচাও আন্দোলনের আহ্বায়ক রবীন আহসান বলেন, ‘তিন মাস ধরে গণতান্ত্রিক অধিকারের নামে একের পর এক হরতাল দিয়ে রাজনৈতিক দলগুলো আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন বিপন্ন করে তুলেছে। ধার-দেনা করে সংসার চলছে আমাদের।’ এ প্রতীকী কর্মসূচির পরও হরতাল চলতে থাকলে ক্ষুদ্র ব্যবসায়ীদের সারা দেশে হরতালের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় মানববন্ধনে।