আইন ঠিক না করে উপজেলা পদ্ধতি চালু ঠিক হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আইন-কানুন ঠিক না করে উপজেলা পদ্ধতি চালু করা ঠিক হয়নি। এ জন্য কিছু সমস্যা হচ্ছে।’ গতকাল শনিবার সকালে ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপজেলার চেয়ারম্যানদের বিভিন্ন দাবির বিষয়ে কথা বলতে গিয়ে শ্রমমন্ত্রী এ কথা বলেন। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে ‘ফরিদপুর জেলার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভা’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রমমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘শিশুর মুখে নতুন দাঁত উঠলে সে সবকিছু কামড় দিতে চায়। উপজেলা চেয়ারম্যানদের জ্বালা কোথায়, তা আমরা জানি। তবে মনে রাখতে হবে, ভোটে জিতলেই যা বলবেন, তা সঙ্গে সঙ্গে তামিল হয়ে যাবে না। এ জন্য সময় দিতে হবে।’শ্রমমন্ত্রী বলেন, পোশাকশ্রমিকদের নতুন মজুরি স্কেল সাধারণ শ্রমিকেরা মেনে নিয়েছেন। কিন্তু চিহ্নিত যুদ্ধাপরাধীরা বর্তমানে মহাপ্রলয়ের মধ্যে আছে, তাই তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এসব হাঙ্গামা ঘটাচ্ছে।