আইন প্রতিমন্ত্রী, অ্যাটর্নি জেনারেলসহ পাঁচজনকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ পাঁচজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। কয়েকটি জঙ্গি সংগঠনের নাম দিয়ে এ চিঠি দেওয়া হয়। ২৫ নভেম্বর তাঁদের কাছে চিঠি এসে পৌঁছায় বলে জানা গেছে। ২৩ নভেম্বর ওই চিঠি পাঠানো হয়।চিঠির শুরুতে বলা হয়, ‘কমান্ড ওয়ান: যেখানে পাও তাঁদের গুলি করো (শুট অ্যান্ড কিল্ড দেম এনিহয়্যার)’। চিঠির নিচে লেখা ছিল, আল-কায়েদা, লস্কর-ই তাইয়েবা, হুজি, জয়সে মোহাম্মদ ও জেএমবি।চিঠিতে পর্যায়ক্রমে ঢাকার সাবেক জেলা জজ গোলাম রাসুল, আনিসুল হক, মাহবুবে আলম, কামরুল ইসলাম, ঢাকার বিশেষ জজ-২-এর সাবেক বিচারক এ কে রায়ের নাম উল্লেখ ছিল। এ কে রায় বর্তমানে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান।বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলি ও জেলহত্যা মামলার বিশেষ কৌঁসুলি আনিসুল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নো কমেন্ট।’