আইন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় মুখ্য বিচারিক হাকিমের আদালতে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা নালিশি আবেদনটি খারিজ হয়ে গেছে। গতকাল বুধবার দুপুরে মুখ্য বিচারিক আদালতের হাকিম দিলীপ কুমার দেবনাথ আবেদনটি খারিজ করে দেন।গত সোমবার পঞ্চগড় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস শেখ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাকিস্তানের গুপ্তচরসহ তাঁর বিরুদ্ধে অশালীন কথাবার্তা বলার অভিযোগে আদালতে নালিশি আবেদন করেন। বাদী ইউনুস শেখ বলেন, একই আদালতে একই ধরনের মামলায় বিরোধীদলীয় চিফ হুইপের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন।