আইন বিভাগের শিক্ষকের গাড়িতে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের এক শিক্ষকের গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষক শাহজাহান মণ্ডল নিজের গাড়ি নিয়ে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের শেখপাড়া বাজারে যান। তিনি গাড়ি থেকে নামার কিছুক্ষণ পর গাড়ির পাশে একটি বোমা বিস্ফোরিত হয়। তবে এতে তাঁর ও গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।বোমা হামলার প্রতিবাদে ঘটনার পরপরই সাধারণ শিক্ষার্থীরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তি দাবি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা শেখপাড়া বাজারে মিছিল করেন।