আইন বিলুপ্ত কুষ্ঠরোগীদের শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্ঠরোগীদের জনবিচ্ছিন্ন করার জন্য ব্রিটিশ আমলে করা কুষ্ঠরোগ সংক্রান্ত দ্য লেপার্স অ্যাক্ট নামের একটি আইন বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘দ্য লেপার্স (রহিতকরণ) বিল ২০১০’ নামের একটি বেসরকারি বিল পাস হওয়ায় ওই আইন বিলুপ্ত হয়।আইনটি বাতিল হওয়ায় গতকাল শুক্রবার সকালে দি বাংলাদেশ লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল, নীলফামারী শাখা নীলফামারী জেলা শহরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সকালে শহরের প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত ডেনিশ বাংলাদেশ লেপ্রোসি মিশন হাসপাতাল থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা স্থানীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে এখানে আলোচনা সভা হয়। শোভাযাত্রায় কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেয়।