আইন মানলে ফুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন মানলে ফুল দিয়ে শুভেচ্ছা আর না মানলে শাস্তি। মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য নড়াইলের পুলিশ এই ব্যবস্থা নিয়েছে। গতকাল বুধবার শহরে এক অভিযানে ৯০টি মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করে ১৮ জন চালকের মাথায় হেলমেট এবং কাগজপত্র সঠিক থাকায় তাঁদের রজনীগন্ধা ও গোলাপফুল দিয়ে শুভেচ্ছা জানায় পুলিশ। কাগজপত্র না থাকায় দুটি মোটরসাইকেল আটক করা হয়। আর কাগজে ত্রুটি থাকায় ২২টি মোটরসাইকেলের চালকের বিরুদ্ধে মামলা করা হয়। শুধু হেলমেট না থাকা ৪৮ জন চালককে সতর্ক করে দিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। তাঁর সঙ্গে ছিলেন ট্রাফিক সার্জেন্ট জিয়াদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।