আইনশৃঙ্খলা রক্ষা-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি বৈঠক সচিবালয়ে শুরু হয়েছে। আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক চলছে।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর খুনসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই সভাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সভায় সভাপতিত্ব করছেন এই কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক প্রমুখ।