আইন সংশোধন চেয়ে জেলেদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুঁটি জাল ও বেহুন্দি জাল ব্যবহার নিষিদ্ধের আইন সংশোধন করাসহ সাতদফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন চট্টগ্রামের জেলেরা। উত্তর চট্টলা উপকূলীয় মৎস্যজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশনের ব্যানারে গতকাল বুধবার সকালে চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।

জেলেদের সাত দফা দাবি পর্যবেক্ষণ করতে জেলা প্রশাসকের কাছে একটি চিঠি সংযুক্ত করে দেওয়া হয়। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী চিঠিটি দিয়েছেন।

গতকাল উত্তর চট্টলা উপকূলীয় মৎস্যজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশনের সভাপতি লিটন দাসের নেতৃত্বে এই স্মারকলিপি দেওয়া হয়।