আইন সংশোধন না করে কমিশনের কাজ চলতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য আইন সংশোধন না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম চলতে পারে না। কারণ নিষ্পত্তি কমিশন আইন শুধু পার্বত্য চুক্তির সঙ্গে অসংগতিপূর্ণ নয়, আঞ্চলিক পরিষদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে ভূমি কমিশন আইন প্রণয়নের বাধ্যবাধকতা থাকলেও সে প্রক্রিয়ায় না হওয়ায় এ আইন কার্যকর হতে পারে না। তিনি গতকাল বৃহস্পতিবার বান্দরবান সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেছেন।