প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে জেলা জজ আদালতের সভাকক্ষে গতকাল বিকেলে আইন সহায়তা কমিটির মাসিক সভা হয়েছে। বিনা খরচে দরিদ্র বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে এ কমিটি কাজ করে। সভায় জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের জজ হাসান মো. ফিরোজ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম বদরুল আলম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জিপি লুৎফর রহমান, পিপি আবদুল মতিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অজয় চক্রবর্তী প্রমুখ। এ সময় জেলা জজ আদালতের সহকারী জজ, বিচারিক হাকিম ও আইন সহায়তা কেন্দ্রের প্যানেল আইনজীবীরা উপস্থিত ছিলেন।