আইনগত সহায়তা দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আইনগত সহায়তা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রেও এটি প্রয়োজন। আইনগত সহায়তা দিতে সরকারি উদ্যোগও যে আছে, এ বিষয়টি অনেকেই জানেন না। এ জানানোর কাজটি তৃণমূলের জনপ্রতিনিধিরা করতে পারেন।’ গতকাল মঙ্গলবার আইনগত সহায়তা দিবসে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারি। গতকাল সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সিলেটের উদ্যোগে। সিলেট জেলা জজ কোর্টের যুগ্ম জেলা জজ ও লিগ্যাল এইড অফিসার মাসুদ করিমের সঞ্চালনায় সভায় বিচারক ও আইনজীবীরা বক্তব্য দেন।