আইনগত সহায়তা দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে গতকাল রোববার জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে নীলফামারী জেলা ও দায়রা জজ মিসেস জেব-উন-নেসার নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে সমবেত হয়। সেখানে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ। বিকেলে আদালত চত্বরে জেব-উন-নেসার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিয়া মো. আলী আকবর আজীজী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মতিউর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেঞ্চদ, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার আলমগীর রহমান প্রমুখ।