আইনগত সহায়তা বিল সংসদে পাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, ২০১১ গতকাল রোববার জাতীয় সংসদে পাস হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করেন। প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে পরে তা কণ্ঠভোটে পাস হয়।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন এবং আর্থসামাজিকভাবে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা দিতে এ আইন প্রণয়ন করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে আইনি সহায়তা প্রদান সংস্থা এবং জেলা কমিটি আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারবে।এই বিলের মাধ্যমে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০-এর চারটি ধারায় সংশোধনী আনা হয়েছে। আইনের ৬ ধারায় সংশোধনীর মাধ্যমে আইনমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় পরিচালনা বোর্ড গঠনের বিধান করা হয়েছে।বিলটি পাসের পর সংসদের অধিবেশন আজ সোমবার বিকেল সোয়া চারটা পর্যন্ত মুলতবি করা হয়।