আইনগত সহায়তা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবেদনকারী না থাকায় আইনগত সহায়তা কমিটির তহবিলে পড়ে থাকা চার লাখ টাকা ব্যয় করা সম্ভব হচ্ছে না। শুধু প্রচার ও সচেতনতার অভাবে দীর্ঘদিন ধরে এই অর্থ পড়ে রয়েছে। এ অবস্থায় প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও জেলা জজ মুহাম্মদ নূরুল হুদা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত জেলা আইনগত সহায়তা কমিটির তহবিলে পাওয়া গেছে ১১ লাখ সাত হাজার টাকা। খরচ হয়েছে সাত লাখ ৭৪ হাজার টাকা। আবেদনের অভাবে এই বিপুল পরিমাণ টাকা পড়ে রয়েছে। গত ২৮ এপ্রিল কমিটির এক সভায় আইনগত সহায়তা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে রয়েছে প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পরিষদের মাসিক সভায় আইনগত সহায়তা প্রদান কার্যক্রমসংক্রান্ত এজেন্ডা রাখা। জনপ্রতিনিধিদের দিয়ে প্রচারণা চালানো। মাসের শেষে এসব কার্যক্রমের ওপর প্রতিবেদন তৈরি করে জেলা কমিটিতে পাঠানো। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন সহায়তা কার্যক্রমের মূল বিষয়বস্তু সংবলিত একটি করে সাইনবোর্ড ও আইন সহায়তা বাক্স স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা ও দায়রা জজ এবং কমিটির চেয়ারম্যান মুহাম্মদ নূরুল হুদা বলেন, সচেতনতার অভাবে ভুক্তভোগীরা আবেদন করেন না। এ কারণে বছরের পর বছর ধরে কয়েক লাখ টাকা পড়ে রয়েছে। তাই আইনগত সহায়তাসংক্রান্ত তথ্য জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।