আইনজীবী ওমরায়, শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামিপক্ষের আইনজীবী ওমরা করার জন্য সৌদি আরবে যাওয়ায় গতকাল সোমবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি হয়নি। ২৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি জঙ্গিনেতা ও পাকিস্তানি নাগরিক আবদুল মজিদ ভাটের সাবেক স্ত্রীকে আসামিপক্ষে জেরার জন্য গতকাল ধার্য তারিখ ছিল। কিন্তু মজিদ ভাটের আইনজীবী পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবে যাওয়ার কারণে সাক্ষ্য কার্যক্রম মুলতবি চেয়ে গতকাল তাঁদের পক্ষে সময়ের আবেদন করা হয়।
এই মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, আসামিপক্ষ মামলার বিচারকাজ বিলম্ব করতে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছে।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ শতাধিক নেতা-কর্মী আহত হন।