আইনজীবী ফখরুলের বিরুদ্ধে মানহানির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি ও মানহানির অভিযোগে করা মামলায় আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন।বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদরুল আলম চৌধুরী বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গতকাল মামলাটি করেন।