প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার আইনজীবী শাকিলা ফারজানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জাহেদুল আলম প্রথম আলোকে জানান, পেটের অসুখজনিত কারণে চিকিৎসকের পরামর্শে শাকিলা ফারজানাকে কারাগার থেকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চমেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ফোন না ধরায় এ সম্পর্কে চট্টগ্রাম কারা হাসপাতালের চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গত ১৮ আগস্ট ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামকেন্দ্রিক একটি জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়।