আইনজীবী সমাবেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে আহূত ২৬ অক্টোবরের আইনজীবী সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে বিএনপি-সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গত মঙ্গলবার ফোরাম সংবাদ সম্মেলনে নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা পুনর্বহাল ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে ২৬ অক্টোবর আইনজীবী সমাবেশ আহ্বানের কথা জানায়।
গতকাল সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, বিভিন্ন জেলায় অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নেতা-কর্মীরা আইনজীবী ফোরামকে অনুরোধ করেছেন, অনেক লোক গ্রেপ্তার হয়েছেন। তাঁদের আদালতে দেওয়া হবে এবং আইনজীবীরা তাঁদের আইনি সহয়তা দেবেন। আইনজীবীরা যদি ঢাকা চলে আসেন, তাহলে যাঁরা গ্রেপ্তার হয়েছেন তাঁরা আইনি সহায়তা পাবেন না।