প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত বর্তমান সভাপতি সরদার আনিসুর রহমান পপলু পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই পরিষদের বিজন কৃষ্ণ মণ্ডল। ১৪টি পদের ৭টিতে আওয়ামী লীগ ও ৭টিতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। গত রোববার রাতে নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান এ এম আহমেদ উল্লাহ এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. মনজিলুর রহমান ও মো. শরিফুল ইসলাম জোয়ারদার; যুগ্ম সম্পাদক এজাজুল হাসান শিকদার; পাঠাগার সম্পাদক এস এম মহিতুর রহমান; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আরাফাত হোসেন; নির্বাহী সদস্য নুরুন্নাহার, ফাল্গুনী ইয়াসমিন, প্রশান্ত কুমার গাইন, মো. আবদুল হক গাজি, মো. মনিরুল ইসলাম, ইয়াছিন বিন সদর ও জি এম মাসুদ করিম।