আইনজীবী সমিতি সভাপতির বক্তব্য প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টে সদ্য নিযুক্ত অতিরিক্ত ১৭ বিচারকের মধ্যে দুজনের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছেন সমিতির আওয়ামী লীগ সমর্থক অংশ। ওই বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।১৩ এপ্রিল এক জরুরি সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপি-সমর্থিত খন্দকার মাহবুব হোসেন দুজন বিচারকের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। এর প্রতিবাদে সংবাদ সম্মেলনে বলা হয়, সভাপতি আইনজীবীদের শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে যাচ্ছেন। এ ছাড়া তাঁর বক্তব্যে স্বাধীনতাবিরোধী একটি রাজনৈতিক মতাদর্শের প্রতিফলনের অভিযোগ করা হয়। সমিতির নেতারা অবিলম্বে সভাপতির এসব বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহসম্পাদক মোশফাকুর রহমান।