আইনজীবী সমিতির অবকাশপূর্ব প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাংবার্ষিক অনুষ্ঠান অবকাশপূর্ব প্রীতি সমাবেশ গতকাল রোববার সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ এ এফ এম মোস্তফা, মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান, বিচারক রেজা তারিক আহমদ, আতাউর রহমান, রেজাউল করিম, মশিউর রহমান চৌধুরী ও মীর রুহুল আমিন।
সমাবেশে সভাপতিত্ব করেন বারের সভাপতি চন্দন দাশ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহামঞ্চদ কামাল উদ্দিন।
প্রসঙ্গত, আগামী এক মাস বন্ধ থাকবে চট্টগ্রামের আদালত। তবে বিচারিক হাকিম এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালসহ কয়েকটি আদালতের কার্যক্রম চালু থাকবে।