প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা দল) বিজয়ী হয়েছে। আনিছ উদ্দিন আহম্মেদ ওরফে শহীদ সভাপতি, কাজী মনিরুল হাসান সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে বিজয়ী হয়েছে সাদা দল। অন্যদিকে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (নীল দল) একটি পদ পেয়েছে। গত বৃহস্পতিবার রাতে নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ আবদুল্লাহ খান।