আইনজীবী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে গত বৃহস্পতিবার ২১টি পদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০টিতে জয়লাভ করেছে। বিএনপি-সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে শুধু একটি সদস্য পদে বিজয়ী হয়েছেন খায়রুল বাশার। নির্বাচিতদের মধ্যে রয়েছেন সভাপতি গোবিন্দ কুমার রায় চৌধুরী, সহসভাপতি দিলীপ কুমার পাইক ও এস এম বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আহসানুল কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার ও মোস্তফা কামাল হাওলাদার, অর্থ সম্পাদক রতন লাল দত্ত, গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক জাকির হোসেন কাজী, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক বিনয় কৃষ্ণ ঢালী, খেলাধুলা সম্পাদক জাকির হোসেন, হিসাব নিরীক্ষক সম্পাদক বাসুদেব হালদার ও আবদুল হালিম শরীফ।