আইনজীবী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে রণজিৎ ঘোষ সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত সোমবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৩৩৬ জন ভোটারের মধ্যে ৩০০ জন ভোট দিয়েছেন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ভূপতি রঞ্জন চৌধুরী। সমিতির ১১ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।