প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মো. মফচ্ছির মিয়া সভাপতি ও মো. শুকুর আলী সাধারণ সম্পাদক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার চারটি পদে ভোট গ্রহণ হয়। ওই দুটি পদে ছাড়া মো. মাসুক আহমদ অর্থ সম্পাদক এবং মো. জমির উদ্দিন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে সমীরণ চন্দ্র সরকার ও মো. নানু মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন ও শহীদুল হাসমত, পাঠাগার সম্পাদক মো. আমিরুল হক, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক এ এস এম মাহমুদুল হুসাইন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন চান মিয়া, শামছুর রহমান, নিবারণ চন্দ্র দাশ, প্রদীপ কুমার আচার্য ও শামছুল আবেদীন।