আইনজীবী সমিতির নির্বাচনে মহাজোট সমর্থিতদের পরাজয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবি হয়েছে মহাজোট-সমর্থিত আইনজীবীদের। এদিকে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের ১৩টিই পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বগুড়া আইনজীবী সমিতির নির্ধারিত ১৩টি পদের মধ্যে বিএনপি-সমর্থিত আইনজীবীরা পেয়েছেন ১০টি। মহাজোট-সমর্থিত আইনজীবীরা পেয়েছেন মাত্র তিনটি পদ। গত শুক্রবার নির্বাচন শেষে রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এতে মহাজোট-সমর্থিত মন্টু-মুকুল পরিষদ এবং বিএনপি ও জামায়াত-সমর্থিত আফতাব-আতাউর পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।
এদিকে গতকাল শনিবার জয়পুরহাট আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৭টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মো. মতিয়োর রহমান সভাপতি পদে পুনর্নির্বাচিত হন।