আইনজীবী সমিতির সঙ্গে দক্ষিণ জেলা আ.লীগের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে আওয়ামীপন্থী আইনজীবী পরিষদের সঙ্গে মতবিনিময় করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকেলে বকশিরহাটের দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় সহসভাপতি মোতাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, আইনজীবী সমিতির বর্তমান সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ, অতিরিক্ত চট্টগ্রাম মহানগর কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আগামী নির্বাচনে আওয়ামী-সমর্থিত পরিষদকে জয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। দেশজুড়ে সহিংসতার নিন্দা জানিয়ে সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। বোমা মেরে তারা মানুষ হত্যা করছে। এই রাজনীতি বন্ধ করতে হবে। এদের প্রতিরোধের জন্য আইনজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে।