আইনজীবী সমিতির সভাপতি জাহেদুল সম্পাদক মানিকুর

ঢাকা মহানগর আইনজীবী সমিতির ২০১৭-১৮ সালের নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬টিতে জয়লাভ করেছে আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল৷ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন একজন৷
গত মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে জাহেদুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি শাহাদাৎ হোসেন, সহসভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মানিকুর রহমান, কোষাধ্যক্ষ দীপঙ্কর সরকার, সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পাঠাগার সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংস্কৃতিক সম্পাদক সেলিম নেওয়াজ চৌধুরী ও দপ্তর সম্পাদক মহিউদ্দিন আবদুল কাদের; নির্বাহী সদস্য হনুফা রাজিয়া, সহিদ হোসেন ঢালী, মশিহুর রহমান, নান্নু মিয়া, আকবর হোসেন, জাহাঙ্গীর আলম, আফরোজা খানম ও শাহ ইলিয়াস নির্বাচিত হন৷ আইনজীবী ফোরাম থেকে নির্বাচিত হয়েছেন শাহ ইলিয়াস। বিজ্ঞপ্তি