আইনজীবী সমিতির সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল বুধবার ‘১৯৭২ সনের সংবিধানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতাসহ স্বাধীন বিচারব্যবস্থা কায়েম কর’ প্রতিপাদ্য সামনে রেখে গণতান্ত্রিক আইনজীবী সমিতির চতুর্থ ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহসভাপতি আইনজীবী জেয়াদ-আল-মালুম। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি দেবাহুতি চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন সমিতির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মানিক মজুমদার।