আইনজীবী সহকারী সমিতির মহাসম্মেলন ১২ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির চতুর্থ মহাসম্মেলন আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে শুরু হবে। এ উপলক্ষে এক সভা গত সোমবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ নুর মিয়া। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশিদ ভূঁইয়া। সভায় জেলা প্রতিনিধিরা ছাড়াও সুপ্রিম কোর্ট ও ঢাকা বার আইনজীবী সহকারী সমিতির প্রতিনিধিরা যোগ দেন।
সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. ফারুক আলম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, ঢাকা বার আইনজীবী সহকারী সমিতির সভাপতি এম এ রাজ্জাক খান ও সাবেক সভাপতি মাহতাব উদ্দিন, চট্টগ্রামের উচ্চপরিষদ সদস্য মো. আবু বকর সিদ্দিকি, কুমিল্লার জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলের মো. ফরহাদ আলী প্রমুখ বক্তব্য দেন। সভায় মোহাম্মদ নুর মিয়াকে আহ্বায়ক ও মো. হারুন-অর-রশীদ ভূঁইয়াকে সদস্যসচিব মনোনীত করে সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়। এ ছাড়া ১৩টি উপকমিটি গঠন করা হয়।