আইনজীবী সহকারী সমিতির সম্মেলন ১২ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির চতুর্থ মহাসম্মেলন আগামী ১২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট বার সমিতি ভবনে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়।
সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সম্মেলনটি উদ্বোধন করবেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রফিক-উল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।