আইনজীবীকে পিটিয়ে টাকা ও মুঠোফোন লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি বিমান চন্দ্র বসাককে ছিনতাইকারীরা পিটিয়ে তাঁর কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তাঁকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমান চন্দ্র বসাক জানান, গত মঙ্গলবার রাত নয়টার দিকে জয়পুরহাট শহর থেকে ক্ষেতলাল উপজেলার মামুদপুর গ্রামের বাড়িতে ফেরার পথে জয়পুরহাট-বগুড়া সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পাশে ছিনতাইকারীরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা বেশ কিছু টাকা এবং একটি মুঠোফোন সেট ছিনিয়ে নেয়। তারা মোটরসাইকেলটিও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় তিনি মামলা করবেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাইদুর রহমান জানান, বিমান চন্দ্র বসাকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।