আইনজীবীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে লালবাগ অঞ্চলের সাবেক সহকারী কমিশনার (এসি) রাজীব আল মাসুদ ও কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খানসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে করা মামলা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে শুনানি শেষে মহানগর হাকিম জয়নব বেগম এ আদেশ দেন।বিএনপিপন্থী আইনজীবী হোসেন আলী খান হাসান গতকাল ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। শুনানি শেষে গতকালই মহানগর হাকিম কেশব রায় চৌধুরীকে বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। মামলার অপর আসামিরা হলেন লালবাগ অঞ্চলের সাবেক উপকমিশনার খোরশেদ আলম, অতিরিক্ত উপকমিশনার মারুফ হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুল আলম ও উপপরিদর্শক (এসআই) মো. আজাদ। এ ছাড়া অজ্ঞাত ৩৫ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।গত ২৯ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতসংলগ্ন পুলিশ ক্লাবে নারী নির্যাতন ও সাংবাদিক-আইনজীবীদের নির্যাতনের ঘটনার পরদিন এসি রাজীব আল মাসুদ ও সালাউদ্দিন খানকে সংশ্লিস্ট দপ্তর থেকে প্রত্যাহার করা হয়।মামলার অভিযোগে বলা হয়, গত ১৬ মে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জন নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আইনজীবী হোসেন আলী খান হাসান ওই জামিন শুনানিতে অংশ নেন।আরজিতে আরও বলা হয়, শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার পর আসামিরা পরিকল্পিতভাবে বাদীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন এবং লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন।