আইনজীবীদের অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপ্রার্থীদের হয়রানি, আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার, অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ফকরুদ্দীনকে প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মতো আদালত বর্জন করে গতকাল বুধবার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা।
গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সামনে আইনজীবীরা পূর্বনির্ধারিত অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। পরে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়।