আইনজীবীদের অবহেলায় দরিদ্র বিচারপ্রার্থীরা বঞ্চিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় আইনগত সহায়তা কমিটির প্রচারণা না থাকা, আইনজীবীদের কর্তব্যে অবহেলার কারণে দরিদ্র জনগোষ্ঠী কমিটির কার্যক্রম সম্পর্কে এখনো অন্ধকারেই আছে। তাই তাদের এই কমিটির সহযোগিতা পাওয়ার কথা থাকলেও তারা তা পাচ্ছে না।গত শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা প্রদান কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবদুস সালেক। তিনি বলেন, দরিদ্র মানুষের বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। এ বিষয়ে সবার মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে।