আইনজীবীদের আদালত বর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনজীবী ও বিচারপ্রার্থীদের সঙ্গে বিচারকের অশোভন আচরণের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের আইনজীবীরা গতকাল সোমবার থেকে আদালত বর্জন শুরু করেছেন। তবে ওই আদালতের বিচারক মুহামঞ্চদ জাকারীয়্যা আইনজীবীদের অনুপস্থিতিতে গতকাল বিচারকাজ পরিচালনা করেছেন।
আইনজীবীদের অভিযোগ, রোববার একটি মামলার শুনানির সময় বিচারক মুহামঞ্চদ জাকারীয়্যার সঙ্গে আইনজীবী মোফাজ্জল হোসেনের বাগিবতণ্ডা হয়। এ সময় বিচারক ওই আইনজীবীর সঙ্গে অশোভন আচরণ করেন এবং পুলিশ ডেকে তাঁকে আদালত থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন।