আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আইনজীবীরা বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ায় আদালতপাড়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এর ফলে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব হয়েছে।
আইনজীবী সমিতির সম্প্রসারিত ভবন নির্মাণকে কেন্দ্র করে ২ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেন আইনজীবী সমিতির নেতারা। জেলা ও দায়রা জজ এবং মুখ্য বিচারিক হাকিমের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তাঁরা। গত বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সার্কিট হাউসে অনুষ্ঠিত জুডিশিয়াল কনফারেন্সে প্রধান বিচারপতি এস কে সিনহা আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেন। তিনি আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণেরও আশ্বাস দেন।
জেলা আইনজীবী সমিতির সহসভাপতি হারুনুর রশীদ ব্যাপারী বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আশ্বাসের পর গতকাল থেকে আদালত বর্জনের কর্মসূচি প্রত্যাহার করা হয়।