আইনজীবীদের কালো পতাকা মিছিল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে আনা সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রতিবাদে গতকাল রোববার দেশের বিভিন্ন জেলায় কালো পতাকা মিছিল করেছেন বিএনপি-সমর্থক আইনজীবীরা। একই দাবিতে আজ সোমবার সারা দেশে আদালত বর্জনের কর্মসূচি রয়েছে।

গতকাল বেলা একটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি কক্ষের সামনে জড়ো হয় আইনজীবীদের একাংশ। তাঁরা সমিতি ভবনের ভেতরে কালো পতাকা নিয়ে মিছিল করেন। এরপর ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে ষোড়শ সংশোধনী প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী সানা উল্লাহ মিয়া, রফিকুল হক তালুকদার, রাগীব রউফ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশ শেষে বার কাউন্সিলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, বর্তমান সংসদের বৈধতার বিষয় যখন প্রশ্নবিদ্ধ, তখন সংবিধান সংশোধন করে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে। ফলে বর্তমান সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ। তিনি বলেন, বিচার বিভাগ যদি রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে যায়
তাহলে বিচারপ্রার্থী ন্যায়বিচার পাবেন না।