আইনজীবীদের জেলা আদালত বর্জন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আইজীবীরা গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য জেলা যুগ্ম জজ আদালত বর্জন শুরু করেছেন। যুগ্ম জজের পেশাগত অসততায় রায় হওয়া মামলা খারিজ করা, বিচারপ্রার্থী ও আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এবং তাঁকে প্রত্যাহারের দাবিতে বর্জন কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে আইনজীবীরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
গতকাল দুপুর ১২টায় জেলা আইজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনজীবী সমিতির সভাপতি ইলিয়াছুর রহমান। তাঁকে সহযোগিতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দুর্নীতি দমন কমিশনের নিয়োজিত আইনজীবী বিশ্বজিৎ চাকমা।
জেলা যুগ্ম জজ মোসলেহ্ উদ্দিনকে অযোগ্য ও অদক্ষ দাবি করে ইলিয়াছুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, তিনি ফেব্রুয়ারি মাসে যোগদানের পর থেকে তাঁর আদালতে বিচারপ্রার্থী মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।