প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে আবু ছালেহ নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৪৩ জন আইনজীবী ভোট দেন। অ্যাসোসিয়েশনের ১১টি পদের মধ্যে সাতটি পদে ভোটাভুটি হয়। এতে প্রত্যক্ষ ভোটে সহসাধারণ সম্পাদক (হিসাব) পদে মো. মঈনুদ্দিন; কক্সবাজার জেলা প্রতিনিধি পদে মিরাজুল হক চৌধুরী; সদস্য পদে নুরুল কাদের, শফিউল মোস্তফা ও গোলাম সরওয়ার নির্বাচিত হন। সহসভাপতি পদে মফিজুর রহমান ও আহমদ হোছাইন; আপ্যায়ন সম্পাদক পদে ওমর ফারুক; পাঠাগার সম্পাদক পদে মিজবাহ উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অ্যাসোসিয়েশনের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জসিম উদ্দিন ফলাফল ঘোষণা করেন।