আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল, বিএনপি নেতা লাঞ্ছিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে আদালতপাড়ায় গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের হাতে শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল লাঞ্ছিত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত ও শিবির আখ্যায়িত করে নিরীহ মানুষকে হয়রানি ও মামলায় আসামি করার প্রতিবাদে বিএনপি-সমর্থিত আইনজীবী ও নেতা-কর্মীরা গতকাল সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মিছিল বের করেন। একই সময়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে মিছিল বের করেন আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জেলা শাখার নেতা-কর্মীরা। এই সময় আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা অতর্কিতভাবে বিএনপি-সমর্থিত আইনজীবীদের মিছিলের ওপর হামলা চালিয়ে এ টি এম কামালসহ চার-পাঁচজনকে লাঞ্ছিত করেন। পরে জ্যেষ্ঠ আইনজীবীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।