আইনজীবীদের সুস্থতার পরীক্ষা চান আদালত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফৌজদারি মামলা পরিচালনায় সক্ষমতা প্রমাণে আইনজীবীদের মানসিক ও শারীরিক সামর্থ্যের পরীক্ষা হওয়া উচিত।
ভারতের সুপ্রিম কোর্ট এমন পর্যবেক্ষণ দিয়েছেন বলে আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে।
একই সঙ্গে আদালত বলেন, আইনজীবীদের অযোগ্যতার কারণে বিচারপ্রার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করা উচিত।
ধর্ষণের একটি মামলায় ভারতের সুপ্রিম কোর্টের দুই সদস্যের এক বেঞ্চ এসব পর্যবেক্ষণ দেন। ওই মামলায় এক আইনজীবীর সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে।
আদালত বলেন, মামলা পরিচালনার ক্ষেত্রে আইনজীবীর মানসিক ও শারীরিক সামর্থ্যের সনদ যুক্ত করতে অ্যাডভোকেট আইন ও সংশ্লিষ্ট বিধি পর্যালোচনা করা দরকার।
আদালত বলেছেন, মামলা পরিচালনাকারী আইনজীবী যদি মানসিক বা শারীরিকভাবে অযোগ্য হন, তাহলে বিচারের ন্যায্যতা ও স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা হতে দেওয়া উচিত নয়।