আইনজীবীর চেম্বার থেকে আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় আইনজীবীর কক্ষ থেকে আসামিকে গ্রেপ্তার ও আইনজীবী সম্পর্কে কটূক্তির প্রতিবাদে গতকাল মঙ্গলবার আইনজীবীরা কর্মবিরতি পালন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এর আগে সকাল সাড়ে ১০টায় এক জরুরি সাধারণ সভায় সাতক্ষীরা আইনজীবী সমিতির এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত ছাড়াও সিআইডি সাতক্ষীরা ক্যাম্পের পরিদর্শক আমীর হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।সাতক্ষীরা আইনজীবী ভবনের মিলনায়তনে সমিতির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সমিতির প্রবীণ সদস্য আবু বকর ছিদ্দিক অভিযোগ করেন, সোমবার রাত নয়টার দিকে একটি হত্যা মামলার আসামি শ্যামনগরের নজরুল ইসলাম আইনগত পরামর্শ নেওয়ার জন্য তাঁর চেম্বারে আসেন। এ সময় ওই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আমীর হোসেন, উপপরিদর্শক হুমায়ুন কবীর, সিপাই বিশ্বজিৎ সরকার ও আনিসুর রহমান সেখান থেকে নজরুলকে গ্রেপ্তার করে নিয়ে যান। বিষয়টি জানতে চাওয়ায় তাঁকেসহ তাঁর চেম্বারের কয়েকজন আইনজীবীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও কটূক্তি করা হয়।আমীর হোসেন আসামি গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, আসামি নজরুল ইসলামকে তিনি আবু বকর ছিদ্দিকের চেম্বার থেকে গ্রেপ্তার করেননি। শহরের কামালনগরের একটি গলির রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করেছেন।