আইনজীবীর বাড়িতে হামলার প্রতিবাদে আদালত বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইলের বাড়িতে হামলার প্রতিবাদে গত সোমবার কুমিল্লার আইনজীবীরা আদালত বর্জন করেছেন। তাঁরা প্রতিবাদ সভা করে মামলার আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আইনজীবী মো. ইসমাইল জানান, গত রোববার বিকেল আনুমানিক চারটার দিকে ৮-১০টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস নিয়ে ১৫-২০ জন দুষ্কৃতকারী শহরের জজকোর্ট সড়ক এলাকায় তাঁর বাসায় ঢোকে। তারা লোহার রড, হকিস্টিক, কিরিচ ও ছোরা দিয়ে জিনিসপত্র ভাঙচুর করে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়। আশপাশের লোকজন চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়।এ ঘটনার প্রতিবাদে রোববার রাত ১০টায় আইনজীবী সমিতি সোমবার আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়।