আইনজীবীর রিমান্ড চেয়ে আবেদন, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজলাস ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় নূরুল ইসলাম নামের এক আইনজীবীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। এ কারণে ঢাকা জজকোর্ট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।গতকাল মঙ্গলবার একটি মামলায় নূরুল ইসলামকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে কোতোয়ালি থানার পুলিশ। এ মামলার সাত আইনজীবী হাইকোর্টে জামিনের আবেদন করেন। হাইকোর্ট খোরশেদ আলমসহ সাত আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেন।সূত্র জানায়, আদালতের এজলাস ভাঙচুরের মামলায় ওই আইনজীবীকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ১৮ এপ্রিল রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।এ নিয়ে গতকাল বিকেলে আদালত এলাকায় মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সর্বস্তরের আইনজীবীরা। এ ছাড়া মহানগর দায়রা জজ জহুরুল হক ও মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হককে এই মামলা দায়ের করার ইন্ধনদাতা হিসেবে আখ্যায়িত করে তাঁদের অপসারণ দাবি করেন বিক্ষুব্ধ আইনজীবীরা।শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান সভাপতি, সম্পাদকসহ জ্যেষ্ঠ আইনজীবীরা এ বিষয়ে একটি জরুরি সভায় বসেছেন।ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ আহম্মেদ গাজী প্রথম আলোকে বলেন, কাউকে জামিন দেওয়া না দেওয়া আদালতের এখতিয়ার। এর আগে প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহতাব হোসেন একটি মামলায় আদেশ দেন। পরে ওই আদালতই আবার আদেশ স্থগিত করেন। একই আদালত এ ধরনের আদেশ দিতে পারেন না, এটা অনিয়ম। এ নিয়ে আদালতের কর্মচারী ও আইনজীবীদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে আদালতের বেঞ্চ সহকারী ফারুকুর ইসলাম বাদী হয়ে আইনজীবী মো. আবুল বাসার, গিয়াস উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন।সাত আইনজীবীর জামিনএজলাস ভাঙচুর ও আসামি নিয়ে যাওয়ার অভিযোগে করা দুটি মামলায় সাত আইনজীবীর আগাম অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।সাত আইনজীবী হলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মিনারা বেগম, মাসুদ খান, আবুল হোসেন সিদ্দিক, আমিনুর রহমান, শফিকুল ইসলাম ও আবুল হোসেন।১০ এপ্রিল এক আইনজীবীকে জামিন না দেওয়ায় এজলাস ভাঙচুরের ঘটনায় তিন আইনজীবীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। এজলাস ভাঙচুর ও আসামি নিয়ে যাওয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে একটি এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি করা হয়। দ্রুত বিচার আইনে আদালতের বেঞ্চ সহকারী নাজমা বেগম এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে জিআরও শাখার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান মামলা করেন।